সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

একাউন্টে আসা ৫ লাখ টাকা ফেরত দিলেন মসজিদের ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার হাওরাঞ্চলের খালিয়াজুরী উপজেলায় কৃষি ব্যাংকে পৌনে ছয় লাখ টাকা ফেরত দিলেন এক মসজিদের ইমাম। নিজের একাউন্টে জমা হওয়া টাকা নিজের নয় দাবী করে তিনি ব্যাংকে ফেরত দিয়েছেন বলে জানান ইমাম হোসাইন আহমেদ।

গতকাল গত রোববার (১৭ জানুয়ারি) জেলার খালিয়াজুরী উপজেলার কৃষি ব্যাংক খালিয়াজুরী শাখায় এ ঘটনাটি ঘটেছে। টাকা ফেরত দেওয়া হোসাইন আহমেদ পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শ্যামারচর বাজার জামে মসজিদে ইমামতি করেন। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা।

হোসাইন আহমদ বলেন, ‘আমার একাউন্টে থাকার কথা ১০ হাজার টাকা। ভুল করে আসা ৫ লাখ ৮১ হাজার ২৬৮ টাকা আমার নয়। যে কারণে আমি টাকাটা ব্যাংকে ফেরত দিয়েছি। অন্যের টাকা আমি নিতে পারি না। তাই ফেরত দেয়া।’

ব্যাংকটির ব্যবস্থাপক তাপস মঞ্জুসা দেব রায় জানান, ব্যাংকে হোসাইন আহমেদের নামে ২৮৩৮ নম্বর সঞ্চয়ী হিসাব রয়েছে। এই হিসাব থেকে ২০১৮ সালে সর্বশেষ টাকা উত্তোলন করা হয়েছিল। গতকাল রোববার গ্রাহক হোসাইন আহমেদ টাকা তুলতে ব্যাংকে এসে হিসাবে কত টাকা আছে জানতে চান। এসময় দায়িত্বরত কর্মকর্তা হিসাব দেখে জানান একাউন্টে ৫ লাখ ৯১ হাজার ২৬৮ টাকা রয়েছে। পরে গ্রাহক হোসাইন আহমেদ জানান তার হিসাবে মাত্র ১০ হাজার টাকা থাকার কথা। এতো টাকা তার নয়। পরে ব্যাংকের কর্মকর্তারা ভাল করে চেক করে দেখেন একাউন্টে ৫ লাখ ৯১ হাজার ২৬৮ টাকাই রয়েছে।

এ অবস্থায় গ্রাহক হোসাইন আহমেদ তার হিসাব থেকে ১০ হাজার টাকার বেশি টাকা নিতে অস্বীকার করেন। এরপর তিনি তার হিসাব থেকে ৫ লাখ ৮১ হাজার ২৬৮ টাকা উত্তোলন করে ব্যাংকে ফেরত দেন বলে জানান এই ব্যাংক কর্মকর্তা।

তিনি আরও জানান, ব্যাংকে ডিজিটাল একাউন্ট করার সময় হয়তো বা সংখ্যায় ভুল করে এই হিসাবে চলে আসতে পারে। আমরা অনেক খোঁজাখুঁজি করে সঠিক মালিক না পেয়ে ব্যাংকের নিয়মানুযায়ী ওই টাকাটা অতিরিক্ত হিসাবে রেখেছি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ