বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহর ইন্তেকাল সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে হাজার কোটি টাকা উত্তোলন সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি পদক্ষেপের প্রস্তুতি কাল মসজিদে হারাম ও মসজিদে নববীতে জুমায় ইমামতি করবেন যারা রাষ্ট্রীয়ভাবে জাকাত চালু করে দারিদ্র্য দূর করার আহ্বান শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের সংসদে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা বিকেএমের এমপি হানজালার নরসিংদীতে বিকেএমের নির্বাচিত কর্মীদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত মাত্র ১৩৫ দিনে হাফেজ ৮ বছরের সাজিদ

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হাসানুল হক ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিন দফায় পরীক্ষার পর গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে জানা যায়।

এর আগে ইনুর গানম্যান করোনা আক্রান্ত হন। এজন্য গত ১২ জানুয়ারি সকালে জাতীয় সংসদের কোভিড বুথে টেস্ট করান ইনু। দুপুরে টেস্টের ফলাফল পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের পরামর্শে এদিন একটি বেসরকারি হাসপাতালে করোনার দ্বিতীয় টেস্ট করান। কিন্তু সেই রিপোর্টে নেগেটিভ আসে। পরে চিকিৎসকরা তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘণ্টা পর আবার টেস্ট করতে বলেন।

বাসায় আইসোলেশনে থেকে ১৫ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। পরদিন ১৬ জানুয়ারি তৃতীয় দফায় করোনা টেস্ট করা হলে ওইদিন রাতে ফলাফল পজিটিভ আসে।

তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল আছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ