শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফরিদপুরের বাহিরদিয়া মাদরাসার বার্ষিক মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: বৃহত্তর ফরিদপুরের অন্যতম প্রাচীন ইসলামী বিদ্যপীঠ জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদরাসার ঐতিহ্যবাহী মাহফিল আজ রোববার অনুষ্ঠিত হবে।

জেলার সালথা উপজেলাধীন বাহিরদিয়া গ্রামে অবস্থিত মাদরাসার এ মাহফিল ঘিরে অন্যান্য বছরের মতো কয়েকদিন আগে থেকেই স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে।

মাদরসার সিনিয়র শিক্ষক মাওলানা কামালুদ্দিন আওয়ার ইসলামকে জানান, বাহিরদিয়া মাদরাসার মুহতামিম ও এলাকার বরেণ্য আলেমেদীন শাইখুল হাদিস আল্লামা আকরাম আলীর সোহবত লাভে ধন্য হতে প্রতি বছরই দূর-দূরান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি এ মাহফিলে আসেন।

এছাড়াও আজকের মাহফিলে আমন্ত্রিত মেহমানদের অন্যতম হলেন- মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি নেয়ামাতুল্লাহ আল ফরিদী, মাওলানা আব্দুল বাসেত খান এবং মাওলানা নাসিরুদ্দীন যুক্তিবাদী প্রমুখ।

আজ বাদ জোহর মাদরাসার ৭৯ তম বার্ষিক মাহফিল শুরু হয়ে সোমবার ফজরের নামাজের পর হেদায়েতী বয়ান ও আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবার কথা রয়েছে। বাহিরদিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি ইমরান হুসাইন সবাইকে মাহফিলে অংশগ্রহণের দাওয়াত দিয়েছেন।

-এএ