শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে সিরিয়াল অনুযায়ী অপেক্ষামাণ যানবাহন পারাপার করতে শুরু হয়েছে ব্যস্ততম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে।

আজ রোববার সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাম হোসেন।

তিনি বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত দেড়টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পরে রোববার সকাল ১০টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা মিলে পাঁচ শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। সিরিয়াল অনুযায়ী অপেক্ষামাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার শুরু করা হয় বলে জানান সালাম হোসেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ