শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

পরাজিত প্রার্থীদের বাসায় মিষ্টি নিয়ে গেলেন বিজয়ী কাদের মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনগুলোর মধ্যে আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাসায় মিষ্টি নিয়ে গেলেন বিজয়ী প্রার্থী ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।

আজ রোববার (১৭ জানুয়ারি) বিকালে আবদুল কাদের মির্জা তার নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোশারফ হোসেনের বাসায় যান।

এ সময় তিনি নির্বাচনে প্রতিপক্ষ দুই প্রার্থীকে বলেন, আপনাদের সহযোগিতা থাকার কারণে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এ জয় শুধু আমার না, আপনাদেরও। এ সময় তিনি তাদের কাছে অপরাজনীতি, দুর্নীতি, সন্ত্রাস, মাদকসহ পৌরসভা পরিচালনায় সহযোগিতা চান।

গতকাল ১৬ জানুয়ারী ভোটারদের স্বতঃস্পূর্ত উপস্থিতিতে কোন প্রকার সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদের মির্জা ১০হাজার ৭শত ৩৮ ভোট পেয়ে জয় লাভ করেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ১হাজার ৭শত ৭৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোশারফ হোসেন পান ১হাজার ৪শত ৫১ ভোট।

-এটি