শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা

১৮ বুথের ১৫টিতেই বিরোধীদলীয় এজেন্ট পাননি ইসি মাহবুব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্থানীয় সরকারের দ্বিতীয় দফার পৌরসভা নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ শনিবার বিকেলে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি মাহবুব বলেন, ‘আজ শনিবার আমি সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করি। বেলা ১টা পর্যন্ত ওই সকল ভোটকেন্দ্রে ৭৩১১ জন ভোটারের মধ্যে ১২৩২ জন ভোট প্রদান করেছেন। তিনটি বুথে আমি তিনজন বিরোধীদলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই; কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিল না।’

‘এছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধীদলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি। এই অবস্থায়, এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যে কোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না’ যোগ করেন তিনি।

পৌরসভার নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে। সহিংসতা ও নির্বাচন এক সঙ্গে চলতে পারে না। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার।

তিনি বলেন, এ বিষয়ে সকলের ঐকমত্য আবশ্যক। যে কোনো নির্বাচনের চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান।

দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বেশ কয়েকটি পৌরসভায় ভোট চলাকালেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ