সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সরকার পতনের সক্ষমতা বিএনপির নেই: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির সরকার পতনের আহ্বান এবং হুংকার নিয়ে জনগণ এখন হাসে। সরকার পতনের সক্ষমতা বিএনপির নেই। গত ১০ বছর ধরে বিএনপি অজস্রবার বলে আসছে এ কথা। শুধু কর্মীদের টিকিয়ে রাখার জন্য তারা এসব বলে। বিএনপি বা অন্যকোনো দলের আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মতো সক্ষমতা নেই।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সরকার পতন আন্দোলনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

করোনার ভ্যাকসিনের ব্যাপারে হানিফ বলেন, যেটা বাংলাদেশে এখনো আসেইনি তার মধ্যে লুটপাটের কথা বলা দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং সেটা হবে বিনামূল্যে।

যেখানে বিনামূল্যে দেওয়ার চেষ্টা চলছে সেখানে লুটপাটের প্রসঙ্গ অযৌক্তিক এবং অবান্তর বলে উল্লেখ করেন হানিফ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ