শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সহজে গরুর ভুঁড়ি পরিষ্কারের উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেতে সুস্বাদু হলেও গরুর ভুঁড়ি পরিষ্কার করাটা বেশ ঝামেলা আর সময়ের কাজ। ভুঁড়ির গায়ে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া দ্বারা পরিপূর্ণ থাকে। কাজেই খাওয়ার আগে খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। চলুন তবে দেখে নেই সহজ উপায়ে সঠিকভাবে কিভাবে আপনি গরুর ভুঁড়ি পরিষ্কার করা যায়-

প্রথমে চুন, হলুদ গুঁড়া, ধারালো ছুরি, বড় বালতি বা গামলা, বড় হাড়ি নিয়ে নিন।

এরপর প্রথমেই ধারালো ছুরি দিয়ে ভুঁড়িটা দুইভাগ করে এর ভেতরের সব ময়লা বের করে নিতে হবে। এরপর গরম পানি দিয়ে ভুঁড়ির ভেতরটা ভালো করে ধুতে হবে।  ভুঁড়িটাকে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। বালতিতে শুকনো চুণ ও পরিমাণ মতো পানি দিয়ে টুকরো করা ভুঁড়িগুলোকে ৪০/৪৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এমনভাবে ভেজাতে হবে যেন চুনের পানিতে ভুঁড়িগুলো ডুবে থাকে।

৪০/৪৫মিনিট পরে ভুঁড়ির টুকরোগুলোকে চুণ মিশ্রিত পানি থেকে তুলে ছুরি বা চামচ দিয়ে ভালোভাবে চেঁছে নিতে হবে।এতে করে খুব সহজেই ভুঁড়ি থেকে কালো অংশটুকু উঠে ভুঁড়ি সাদা হয়ে যাবে। যদি দেখা যায় যে ময়লাগুলো যায় নি, তাহলে আরও ১০/১৫ মিনিট চুনের পানিতে ডুবিয়ে রাখলেই সহজে ময়লাগুলো তুলে ফেলা যাবে।

এবার একটা বড় পাতিলে পানি ফুটিয়ে এতে এক চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে টুকরো করা ভুঁড়িগুলোকে ১০/১৫ মিনিট সেদ্ধ করতে হবে। এতে করে ভুঁড়িতে থাকা দুর্গন্ধ অনেকটাই কেটে যাবে।

সেদ্ধ করা ভুঁড়ির টুকরোগুলো গরম থাকতে থাকতেই আবারও ছুরি বা চামচ দিয়ে চেঁছে নিতে হবে। গরম অবস্থায় চাঁছলে ভুঁড়ির পেছনে লেগে থাকা চর্বি আর পর্দাগুলো অনায়াসেই উঠে যাবে। পরিষ্কার করা ভুঁড়িগুলোকে ঠান্ডা হওয়ার পর ছোট ছোট টুকরো করে রান্নার উপযোগী বানিয়ে প্যাকেটে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলে ৩/৪ মাস পর্যন্ত খাওয়া যাবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ