সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

নবজাতকের কানে আরবি হরফে লেখা ‘আল্লাহু’!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক নবজাতকের কান দুটির আকৃতি আরবি হরফে ‘আল্লাহু’ লেখার মতো। আর এ নিয়েই দেখা দিয়েছে চাঞ্চল্য। শিশুটির স্বজনদের বিশ্বাস, কানে ‘আল্লাহু’ লেখা রয়েছে।

গত সোমবার (১১ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় নগর মাতৃসদনে তার জন্ম হয়। শিশুটির নাম রাখা হয়েছে ওমর ফারুক। তার মায়ের নাম সানজিদা আক্তার। এটি সানজিদার দ্বিতীয় সন্তান। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর গ্রামের আবু হোসেনের স্ত্রী। আবু হোসেন নারায়ণগঞ্জে বিদ্যুৎ বিভাগে চাকরি করেন।

সানজিদার বোন শামীমা আক্তার জানান, সোমবার হাসপাতালে ভর্তির পর দুপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশু ওমর ফারুকের জন্ম হয়। এরপর কান দুটি সেভাবে খেয়াল করেননি তারা। পরদিন সকালে পরিষ্কার করার সময় তিনি শিশুটির কান দুটির এমন আকৃতি দেখে আশ্চর্য হয়ে পড়েন।

এরপর দ্রুতই এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে। তারপর অনেকে শিশুটিকে একবার দেখার জন্য মাতৃসদনে ভিড় জমান। মাতৃসদনটির প্রশাসনিক সহকারী কামরুন নাহার শিউলী বলেন, ফেসবুকের কল্যাণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ‘আল্লাহু’ লেখা দেখতে পাই। এটা নিয়ে অবাক হই। কিন্তু এবার এই প্রথম নিজের চোখে দেখলাম।

আমার শাশুড়ি কোরআন তেলাওয়াত জানেন। তাকে ছবি দেখিয়েছি। তিনি বলেন, শিশুটির দুই কানে আল্লাহু লেখা। সবই আল্লাহ্ প্রদত্ত।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ