রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর

সিলেটে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে কিশোরকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে আলমগীর মিয়া (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

নিহত আলমগীর পুটিজুরী ইউনিয়নের আহমদপুর গ্রামের আফতাই মিয়ার ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি মুহা. কামরুজ্জামান।

জানা যায়, বাহুবলের পার্শ্ববর্তী উপজেলা নবীগঞ্জের বড়চর গ্রামের একটি ওয়াজ মাহফিলে অংশ নিতে যায় আলমগীর। ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা নিয়ে আসা দুর্বৃত্তরা আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ