শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উগ্রবাদীদের টার্গেটে দারুল উলুম দেওবন্দ বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার

‘ওবায়দুল কাদের কাজের লোকের সামনে আমাকে গালমন্দ করেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাজের লোকের সামনে তাকে গালমন্দ করেন বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা।

আজ মঙ্গলবার সকালে কোম্পানীগঞ্জে ডাকবাংলায় মিলনায়তনে এক নির্বাচনী কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন।

আবদুল কাদের মির্জা বলেন, সাংবাদিকরা আমার মূল কথাগুলো লিখে না। আমি শেখ হাসিনা, রাষ্ট্রপতির পক্ষে কথা বলি। কিন্তু তারা তা প্রকাশ করে না। আমার বলা কথাগুলোর মধ্যে কিছু অংশ লিখে প্রকাশ করে।

এই মেয়র প্রার্থী বলেন, ওবায়দুল কাদের সাহেব কাজের লোকের সামনে আমাকে গালমন্দ করেন, বলে আমি নাকি স্বঘোষিত মেয়র প্রার্থী। এত অপমান আমাকে করছে। কয়েকজন নেতা বলে আমি ওবায়দুল কাদেরের ভাই হিসেবে এসব বলছি। আমাকে মোবাইলে হুমকিদাতা ওই মহিলার বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এ থেকে কি বুঝা যাচ্ছে? মুনাফিক আল্লার দোহায়ও শুনে না। চোরে না শুনে ধর্মের কাহিনী।

তিনি বলেন, আমার সঙ্গে ওবায়দুল কাদের নাই, প্রশাসন নাই, কেন্দ্রীয় নেতারাও নাই। শুধু আপনারা আছেন। আপনাদের (ভোটারদের) কোন কিছু হলে সব দায়দায়িত্ব প্রশাসন, নির্বাচন অফিসার, একরাম, নিজাম তারা নেবে। শেখ হাসিনা, আবদুল হামিদ সাহেব ও কয়েকজন নেতা ছাড়া আর কোন ভালো নেতা দলে নেই।

কয়েকজন কাউন্সিলর একরাম চৌধুরীর থেকে টাকা নিয়ে তার এবং ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন আবদুল কাদের মির্জা। তিনি বলেন, আমাদের দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আমাদের দলীয় ও ভালো অবস্থানে থাকা বিএনপির দুই-তিনজন কাউন্সিলরকেও তারা টাকা দিচ্ছে। আজকে নির্বাচন কমিশনার শাহাদাত সাহেব আসার কথা, কিন্তু তিনি আসেননি। উনারা এসব করে ভোটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ