শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উগ্রবাদীদের টার্গেটে দারুল উলুম দেওবন্দ বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার

দুর্নীতি ধর্ষণ মারাত্মক আকার ধারণ করেছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দেশে দুর্নীতি, দু:শাসন ও ধর্ষণ মারাত্মক আকার ধারণ করেছে। দেশের সম্পদ লুটপাট হয়ে বিেেদশে পাচার হয়ে যাচ্ছে।

আজ রোববার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেন্দ্রীয় শিক্ষা ও সংষ্কৃতি সম্পাদক মাওলানা নেছার উদ্দিন প্রমুখ।

তিনি বলেন, ঢাক দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের বক্তব্যে সরকারের দুর্নীতির সামগ্রিক চিত্র ফুটে উঠছে। নকশার অনুমোদন না থাকায় গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর ৯ শতাধিক দোকান উচ্ছেদকে কেন্দ্র করে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকন একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছেন। এতে সরকার দলীয় নেতা ও কর্মকর্তাদের দুর্নীতির চিত্র ফুটে উঠছে। অপরদিকে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রীকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে মানুষের নৈতিক চরিত্রের বিপর্যয় প্রকাশ পেয়েছে। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতার ধর্ষণের মধ্য দিয়ে সারাদেশে ধর্ষণ মহামারি আকার ধারণে করে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, চারিত্রিক অধ:পতন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইসলামী সমাজের বিকল্প নেই। তিনি সকলকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ