শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উগ্রবাদীদের টার্গেটে দারুল উলুম দেওবন্দ বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার

‘দুর্নীতি করতেই ভ্যাকসিন আমদানিতে মধ্যস্বত্ত্বভোগী নিয়োগ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি করতেই সরকার ভ্যাকসিন আমদানিতে ‘মধ্যস্বত্ত্বভোগী’ নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারত থেকে ভ্যাকসিন কেনার প্রক্রিয়ায় দেশের মানুষ প্রতারিত হচ্ছেন বলেও মনে করেন তিনি।

আজ রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভ্যাকসিন সরকার সরাসরি না কিনে মধ্যস্বত্ত্বভোগী নিয়োগ দিয়েছে দুর্নীতির জন্য। এর মাধ্যমে জনগণের অর্থ নয়-ছয় করে দুর্নীতির ক্ষেত্র তৈরি করা হয়েছে। সরকারি সুবিধাভোগী পদবীধারী মধ্যস্বত্ত্বভোগী নিয়োগ নিয়ে নীতিগতভাবেই শুধু নয়, আইনগতভাবেও অপরাধমূলক একটা কাজ হয়েছে। জাতীয় স্থায়ী কমিটির সভা মনে করে- সরকারের লাভজনক পদে নিয়োগকৃত কোনো ব্যক্তি যিনি আমদানিকারক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা তার এই (ভ্যাকসিন ক্রয়) সম্পৃক্ততা বেআইনি ও অপরাধমূলক।

তিনি বলেন, মানুষের জীবন রক্ষাকারী ভ্যাকসিন আমদানি প্রক্রিয়ায় অস্পষ্টতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে জনগণের এই ভ্যাকসিন প্রাপ্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ভ্যাকসিন কবে আসবে- এটা নিয়ে গোটা জাতির সঙ্গে আমরাও চরমভাবে উদ্বিগ্ন। এখন পর্যন্ত তারা (সরকার) কোনো সুনির্দিষ্ট সময়ও নির্ধারণ করতে পারেনি। এখন পর্যন্ত ভারত থেকে যে করা হবে তারও কোনো নিশ্চিয়তা এখন পর্যন্ত আমরা পাইনি। কারণ ভারতের হাই কমিশনার বলেছেন, ভারতের চাহিদা মেটানো হবে তারপরে তারা নির্ধারণ করবেন। তাদের পররাষ্ট্র সচিবও একই কথা বলছেন। আমরা পত্র-পত্রিকায় দেখছি যে, শ্রীলংকার সাথে তারা চুক্তি করেছেন যে, শ্রীলংকাকে তারা আগে অগ্রাধিকার দেবেন। এই বিষয়গুলো অস্পষ্ট এবং এটা পুরোপুরিভাবে বাংলাদেশের মানুষকে আবার প্রতারণার শিকার করা হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ভ্যাকসিনটা হচ্ছে জীবন রক্ষার করার একট বিষয়। এটা একটা অগ্রাধিকার। সেই ভ্যাকসিন নিয়েও তারা দুর্নীতি করছে যেটা আমরা পত্র-পত্রিকায়ে দেখছি। এই সরকার যে পুরোপুরিভাবে দায়িত্বজ্ঞানহীন সরকার এবং জনগণের প্রতি যে তাদের কোনো রকম দায়-দায়িত্ব নেই সেটাই এখানে প্রমাণিত হচ্ছে।

তিনি বলেন, ভ্যাকসিন আমদানির দায়িত্ব শেয়ারবাজার লুণ্ঠনকারী বির্তকিত বেক্সিমকো গ্রুপকে প্রদানের সিদ্ধান্তে জাতীয় স্থায়ী কমিটির সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ