শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

এমসি কলেজে গণধর্ষণ: ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসমিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে আলোচিত গণধর্ষণ মামলায় আট ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চার্জগঠনের তারিখ দুদিন পিছিয়ে ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) নির্ধারণ করেছেন আদালত।

আজ রোববার সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মুহা. মোহিতুল হক চৌধুরীর আদালত এ সিদ্ধান্ত দেন।

এর আগে সকালে কঠোর নিরাপত্তায় মামলার আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম জানান, আদালতে আসামিপক্ষ আরও দুদিন সময় বাড়ানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। চার্জগঠনের শুনানির তারিখ নির্ধারণ হয় আগামী ১৩ জানুয়ারি।

এ সময় আসামিপক্ষের আইনজীবী তারেকুল ইসলাম তারেকের জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ হোস্টেলে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

নির্যাতিত নারীর স্বামীর মামলার পরিপ্রেক্ষিতে আটজনকে অভিযুক্ত করে ৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে গত ৪ জানুয়ারি এ আদালতে আসামিদের উপস্থিতিতে চার্জগঠনের তারিখ নির্ধারিত হয় আগামী ১০ জানুয়ারি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ