শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

২৪ ঘণ্টায় মৃত্যু ২২, শনাক্ত ৬৯২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৭৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৩৮২ জন।

আজ শনিবার (৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৯২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৩৮২ জন। গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৭৫৬ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৭৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৬৬ হাজার ৬৪ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ কোটি ৯৩ লাখ ৮১ হাজার ৯০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৯ লাখ ২২ হাজার ৫০২ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ কোটি ৪০ লাখ ৪১ হাজার ৯৭৮ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৫৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২১ হাজার ৩৮২ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ