সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বিশ্বে করোনায় আক্রান্ত ৯ কোটি ছুঁই ছুঁই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি ৯৩ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ২১ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার ৭১ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ২১ হাজার ৯৯৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৪০ লাখ ৭ হাজার ২৬৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৯০২ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ১৪৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪ লাখ ৩২ হাজার ৫২৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫০ হাজার ৮৩৫ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮০ লাখ ১৫ হাজার ৯২০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ এক হাজার ৫৪২ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ