শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

প্রখ্যাত দাঈ মাওলানা আব্দুল হাই এর ইন্তেকালে ইসলামী ঐক্য আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দি কল অফ ইসলাম সোসাইটি লিবিয়ার প্রখ্যাত মুবাল্লিগ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হাইব এর ইন্তেকালে তার রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও সমবেদনা জানিয়ে এক যুক্ত বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।

আজ শনিবার আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রবীণ এই আলেমের ইন্তেকালে দাঈ ইলাল্লাহর জগতে এক শূন্যতার সৃষ্টি হল। তার ইন্তেকালে জাতি এক প্রবীণ দায়ী ইলাল ইলাল্লাহরকে হারালো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ মরহুমের সারা জীবনের ইসলাম ও মুসলমানদের খেদমতে যা করেছেন তা কবুল করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

বিশেষ করে তার মাধ্যমে হাজার হাজার বিধর্মী ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় পেয়েছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে কায়মনোবাক্যে ফরিয়াদ এই অছিলায় তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। নেতৃদয় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ