সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে এক মহিলার গুলিবিদ্ধ হবার মুহূর্তটির বর্ণনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যাপিটল ভবনের ভেতরে ট্রাম্প সমর্থকদের হামলার সময় নিহত হওয়া একজন মহিলার গুলিবিদ্ধ হবার মুহূর্তটি বর্ণনা করেছেন একজন রিপাবলিকান কংগ্রেস সদস্য।

এবিসি নিউজকে ওকলাহোমার সেনেটর মার্কওয়েনমালিন বলেন, কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের অধিবেশন কক্ষে একদল লোক ঢোকার চেষ্টা করছিল, এবং নিহত মহিলাটি তাদের মধ্যে ছিলেন।

তারা ঢুকতে পারলে ভেতরে থাকা আইনপ্রণেতা ও কর্মচারীরা গুরুতর বিপদে পড়বেন এ আশংকা থেকেই একজন পুলিশ কর্মকর্তা তার অস্ত্র দিয়ে ওই লোকদের ওপর গুলি করেন। গুলিবিদ্ধ মহিলাটিকে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি মার্কিন বিমানবাহিনীর একজন সাবেক সদস্য এবং ট্রাম্প-সমর্থক এ্যাশলি ব্যাবিট বলে জানা গেছে। তবে তাকে এখনো সরকারিভাবে সনাক্ত করা হয়নি। মালিন বলেন, পুলিশ কর্মকর্তাটি গুলি চালানোর পরই অধিবেশন কক্ষের দরজা থেকে ওই লোকেরা চলে যায়। সূত্র : বিবিসি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ