শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মহানবীর সা. আদর্শ বাস্তবায়নই মানবতার মুক্তির একমাত্র পথ: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, মহানবীর সা. আদর্শ বাস্তবায়নই মানবতার মুক্তির একমাত্র পথ। আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ সা. এর মাধ্যমে মানব জাতির হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল-কুরআন দিয়েছেন। কিন্তু মহানবীর সা. আদর্শ বাস্তবায়ন না থাকার কারণেই আজ দুনিয়ায় চরম অশান্তি বিরাজ করছে। দুর্নীতি, জুলুম, নির্যাতন, বর্ণবাদ, অর্থনৈতিক শোষণ, যুদ্ধ, সংঘাতে মানবতা আজ বিপর্যস্ত। প্রমানিত হয়েছে মানব রচিত কোন তন্ত্র-মন্ত্র দ্বারা মানবতা মুক্তি আসবে না। সুতরাং কুরআন- সুন্নাহর আলোকে আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় জীবনকে সুসজ্জিত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী আদর্শ বাস্তবায়নের প্রচেষ্টা চালাতে হবে।

আজ শুক্রবার বিকেল খেলাফত মজলিস ঢাকা মহানগরীর লালবাগ জোনের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী সা. মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পশ্চিম হাজারীবাগ জামেয়া মা’আরেফুল কুরআন ক্যম্পাসে ঢাকা মহানগরীর সমাজকল্যাণ সম্পাদক হাজী হারুণূর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, মুফতি জুনায়েদ গুলজার, অধ্যাপক ডা. রিফাত হোসনে মালিক, অধ্যাপক মাওলানা আজীজুল হক।

খেলাফত মজলিস লালবাগ জোনের সহকারী পরিচালক মাস্টার কিতাব আলী মল্লিকের পরিচালনায় অনুষ্ঠিত এ মাহফিলে আলোচনা পেশ করেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মাওলানা নোমান মাযহারী, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহা. আবদুল জলিল, ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা নূরুল হক, মুহা. আবুল হোসাইন, মাওলানা হিফজুর রহমান, মুফতি মইনুদ্দীন যশোরী, হাফেজ মাওলানা মিজানুর রহমান।

মাওলানা ফখরুর ইসলাম, মুফতি ফরিদ আহমদ হেলালী, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, মাওলানা সোহরাব হোসেন আতাউল্লাহ, হাফেজ মাওলানা আইঊব আলী, মুফতি আহসান শরীফ, হাফেজ মাওলানা মুহা. আবদুল কাদের, মুফতি মোরশেদ আলম কাসেমী, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, হাফেজ মাওলানা কাজী আবু বকর সিদ্দিক।

মাহফিলে হামদ-নাত পরিবেশন করেন দাবানল শিল্পীগোষ্ঠীল শিল্পীবৃন্দ। দোয়া-মুনাজাত করেন খেলাফত মজলিস হাজারীভাগ থানার সাবেক সভাপতি মাওলানা মুহা. ফজলুল হক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ