বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ছাত্র জমিয়ত বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে এখলাসুর রহমান সংগঠনটির সভাপতি ও হুজাইফা ইবনে ওমর সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন।

আজ শুক্রবার (৮জানুয়ারী) বাদ জুম্মা পল্টনস্থ সংগঠনের দলীয় কার্যালয়ে কাউন্সিলরদের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে আল্লামা কাসেমী (রহ.)কে স্মরণ করে নেতারা বলেন, একথা বাস্তব আল্লামা কাসেমী (রহ) দায়িত্ব নেয়ার পর জমিয়ত পরিবার অনেকদূর এগিয়ে গিয়েছে। আজকে ছাত্র জমিয়তের উপস্থিতি একটি প্রানবন্ত উপস্থিতি। আমরা আশাবাদী ছাত্র জমিয়তের আজকের নতুন নেতৃত্ব দেশের প্রতিটি ইউনিটে সাংগঠনিক মজবুত ভীত গড়ে তুলতে সক্ষম হবে। ছাত্রদের চারিত্রিক উন্নতির পাশাপাশি নৈতিক চরিত্রে গড়ে তুলতে সক্ষম হবে।

তারা আরো বলেন, আমাদের হীনমন্যতায় ভুগলে চলবে না। একথা বাস্তব সত্য জীবিত আল্লামা কাসেমী থেকে মৃত আল্লামা কাসেমী (রহ.) আরো বেশী শক্তিশালী। তাঁর রুহ এত শক্তিশালী যে শাসকগোষ্ঠীও নড়েচড়ে বসেছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও আজকের ছাত্র জমিয়ত বাংলাদেশের কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা উবাইদুল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান,

সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন মুনির, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খান, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী, ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদেমানী, সাবেক ছাত্রনেতা মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

কাউন্সিলে এখলাসুর রহমান রিয়াদকে সভাপতি, হুযাইফা ইবনে ওমরকে সাধারণ সম্পাদক, কাউসার আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী।

উল্লেখ, ছাত্র জমিয়ত বাংলাদেশের আজকের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো কিন্তু প্রশাসনিক অনুমতি না পাওয়া কারণে সদস্য সম্মেলন স্থগিত করে ৪৬ টি জে