বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

উভয় জাহানে সফলতার রাজপথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লাবীব হুমায়দী: আল্লাহ তা'আলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন বিশ্বমানবতাকে ইহকালীন ও পরকালীন নাজাতের পথ প্রদর্শনের জন্য। জাহেলি যুগ ও সমগ্রজাতির পথহারা মানুষগুলোর নৈতিকতা, চরিত্রিকতা ও চিন্তা-চেতনা বিবর্তনের জন্য। তাদের রাহাজানি, খুন-খারাবি, নৈতিক ও চারিত্রিক অবক্ষয় এবং সামাজিক অধঃপতন থেকে চির মুক্তির পথে পরিচালিত করার জন্য।

আল্লাহর পক্ষ থেকে অর্পিত রিসালাতের দায়িত্ব তিনি যথাযথ আদায় করেছেন এবং তাতে পূর্ণতা দিয়েছেন।পথভোলা মানুষগুলোর মন-মানসিকতা ও চিন্তা-চেতনার দিগন্তে তিনি ঐশী আভার স্বচ্ছতা ও পবিত্রতা ছড়িয়ে দিয়েছিলেন। আর তাঁর আনীত কুরআনে কারীম ও প্রদর্শিত সুন্নাহ সত্যিই বর্বর মানবতাকে হিদায়েতের আলোকোদ্ভাসে উদ্ভাসিত করেছিলো। ফলে আরবের রাহজানগুলো সমগ্রবিশ্বের রাহবারে পরিণত হয়েছিল। বিপন্ন মানবতা চির উদ্ভাসিত হয়েছিলো।

দল-মত নির্বিশেষে সকলেই মেনে নিয়েছে যে, বাস্তবেই তিনি ছিলেন আলোর দিক-দিশারী, সকল গুণের আধার ও সর্বোত্তম আদর্শের দীপাধার। তাই আল্লাহ তা'আলা মুমিনদের উদ্দেশ্যে বলেছেন_ 'নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ'।(সূরা আহযাব:২১)

সামগ্রিকভাবেই কিয়ামত অবধি ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক সকল অঙ্গনেই তাঁর অনুপম আদর্শেই রয়েছে বিশ্বমানবতার শান্তি ও মুক্তি। তাই আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক সকল অঙ্গনেই হুজুরের আদর্শকে গ্রহণ করতে হবে।তাঁর মহান আদর্শে উজ্জীবিত হয়ে দুনিয়া ও আখেরাতে নিজেদের সফল হতে হবে।

বিষয়টি ইমাম ইবনুল কায়্যিম রহ. এভাবে তাঁর লেখায় ফুটিয়ে তুলেছেন- ‘উভয় জাহানের সফলতা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাঝেই নিহিত। তাই প্রত্যেক সফলকামী ও মুক্তিকামীর কর্তব্য হচ্ছে, সর্বক্ষেত্রে হুজুরের আদর্শ ও দিকনির্দেশনা জেনে তাঁর অনুগামীদের অন্তর্ভুক্ত হওয়া’।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ