বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

লালবাগের প্রবীণ উস্তাদ মাওলানা আব্দুর রব আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার প্রবীণ উস্তাদ মাওলানা আব্দুর রব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহী রাজিউন। আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত ৯ টায় রাজধানীর ৫০০ শয্যা বিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

মাওলানা আব্দুর রব এর সাহেবজাদা ও লালবাগ মাদরাসার উস্তাদ মাওলানা সালমান আহমদ বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

মাওলানা সালমান আহমদ জানান, মাওলানা আব্দুর রব দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। তার হার্ডের সমস্যা ছিলো। সবশেষ ডাক্তারের পরামর্শে তাকে ভর্তি করা হয় মুগদা জেনারেল হাসপাতালে। এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাওলানা আব্দুর রব লালবাগ মাদরাসায় মদিনার হুজুর নামে খ্যাত ছিলেন। তিনি দীর্ঘদিন লালবাগ জামিয়ায় হাদিসের কিতাব পড়িয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর। তিনি ৫ ছেলে ৩ মেয়ে রেখে যান। তার স্ত্রী আগেই ইহকাল ত্যাগ করেন।

এমডব্লিউ/