সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দেশব্যাপী মেয়াদ উত্তীর্ণ কমিটি বাদ দিয়ে নতুন কমিটি করার সিদ্ধান্ত হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মাখজানুল ইলুম খিলগাঁও মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিবের আহবানে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব দের একটি বৈঠক ভারপ্রাপ্ত মহাসচিব ও ঢাকা মাখজানুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস, মহাপরিচালক আল্লামা নুরুল ইসলাম জিহাদি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১১টায় অনুষ্ঠিত বৈঠকে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নানা সিদ্ধান্ত নেওয়া হয়। দেশব্যাপী মেয়াদ উত্তীর্ণ কমিটি গুলো বাতিল করে স্থানীয় ওলামায়েকেরামের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। সংগঠনের যেকোনো বিষয়ে বাহিরে কথা না বলে সাংগঠনের দায়িত্বশীল নেতাদের সাথে কথা বলার অনুরোধ করা হয়। এবং এর পর সহকারী মহাসচিব এবং সম্পাদকীয় দায়িত্বশীল দের সাথে ধারাবাহিক মত বিনিময় করবেন মোহতারাম ভারপ্রাপ্ত মহাসচিব।

সভায় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি, নায়েবে আমির, হযরত আল্লামা মুফতি মাহফুজুল হক,
মাওলানা জোনায়েদ আল হাবিব, মাওলানা মুফতি মামুনুল হক, মাওলানা নাছির উদ্দিন মুনির, মুফতি ফজলুল করিম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুফতি মুনির।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ