রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

ইসির ভাতা ও খাবারের বিল সাড়ে ৭ কোটি টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশিক্ষণের নামে ও ভুয়া বিল ভাউচার করে ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা লোপাটের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের নামে দুদকে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে তারা দুদক কার্যালয়ে এ অভিযোগ করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছাড়াও অভিযুক্ত করা হয় সব নির্বাচন কমিশনার, বর্তমান ও সদ্য সাবেক সচিবকেও।

অভিযোগে বলা হয়, নির্বাচন কমিশনের নীতিমালা না মেনে ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে প্রশিক্ষণে কোর্স ভাতা দেয়া হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার টাকা। যেখানে উপদেষ্টা পদে ১৯ লাখ ৭৬ হাজার টাকা, বিশেষ বক্তা খাতে ১২ লাখ ৭৫ হাজার টাকা ও কোর্স পরিচালক খাতে ১৪ লাখ ৯৩ হাজার ৮০০ করা হয়।

নির্ধারিত হারের চেয়ে বেশি ভাতা দেয়া হয়েছে ১ কোটি ৩২ লাখ ১২ হাজার ২৮০ টাকা এবং নিয়মের বাইরে অর্থনৈতিক কোড পরিবর্তন করে ভাতা দেয়া হয়েছে ২ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৪৭৫ টাকা।

এছাড়া প্রশিক্ষণে অধিকসংখ্যক খাবার কিনে ৩৭ লাখ ৫৩ হাজার টাকা এবং ভুল বিল ভাউচারে ১০ লাখ তিন হাজার ২৫০ টাকা ব্যয় নিয়েও আপত্তি জানিয়েছিল অডিট অধিদপ্তর। গাড়ি মেরামতে ৬ লাখ ৬৬৬ টাকার ব্যয়ের অডিটও নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ দাখিল করেন আইনজীবীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ