সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মিথ্যা বলে নিজের রেকর্ড ভাঙলেন ট্রাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিনে ৫০০ বারের বেশি মিথা কথা বলে নিজের গড়া রেকর্ডই ভেঙে দিয়েছেন। ২০২০ সালে ট্রাম্পের মিথ্যা দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের এক পরিসংখ্যান প্রকাশ করে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট একদিনে ৫০০ বারের বেশি মিথ্যা কথা বলে নিজেরই মিথ্যা বলার রেকর্ড ভঙ্গ করেছেন।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প গত ২ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন মোট ৫০৪ বার মিথ্যা বলেছেন। দৈনিকটি ‘ট্রুথ টেস্টার’ বা ‘সত্য পরীক্ষক’ নামের একটি কলামে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা বলার এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

প্রতিবেদনটিতে মার্কিন প্রেসিডেন্টের টুইটার বার্তাগুলোর কিছু উল্লেখযোগ্য মিথ্যা তুলে ধরে বলা হয়েছে, ২০২০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ২৯ হাজার ৫০৮ বার মিথ্যা বলেছেন ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরেছেন।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট যেসব বিষয়ে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন সেগুলোর মধ্যে করোনা ভাইরাস অন্যতম। এই ভাইরাসকে প্রথমদিকে গুরুত্ব না দিয়ে তিনি যে ভুল করেছেন তা ধামাচাপা দিতেই মূলত তিনি এসব মিথ্যা বুলি আউড়িয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ