শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. তাঁকে যেভাবে পেয়েছি  উগ্রবাদীদের টার্গেটে দারুল উলুম দেওবন্দ বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা

মাদকসেবী প্রমাণিত হওয়ায় পল্লবী থানার এসআই ক্লোজড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পল্লবী থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন মল্লিককে মাদক সেবনের দায়ে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার (৪ জনুয়ারি) পল্লবী থানার উপ-পরিদর্শকে (এসআই) চাকরিচ্যুত করা হয়।

সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হয়েছে। ডিএমপি’র সদর দপ্তরের তালিকা অনুযায়ী আরিফের বিরুদ্ধে হেরোইন সেবনের প্রমাণ পাওয়া গেছে।

একাধিক সূত্র জানায়, পল্লবী এলাকার বিহারী-অবাঙ্গালি ক্যাম্পগুলো মূলত মাদকের আখড়া। এ সুবাধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে উঠে আরিফের। এক পর্যায়ে আরিফ নিজেই মাদকাসক্ত হয়ে পড়েন। এছাড়া বেশ কয়টি মাদক স্পট থেকে তিনি নিয়মিত টাকা নিতেন। হেরোইনে আসক্ত আরিফ হোসেন মল্লিক ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অত্যন্ত মেধাবী ছাত্র। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী গণমাধ্যমকে বলেন, আরিফকে চাকরিচ্যুত করা হয়েছে বিষয়টি শুনছি। তবে এখনো কাগজপত্র হাতে পাইনি।

পল্লবী থানার একাধিক সূত্র জানায়, এসআই আরিফকে মাদকাক্তের কারণে চাকরিচ্যুত করা হয়েছে এমনটা শোনা গেলেও এ ব্যাপারে কোনো কাগজপত্র থানায় আসেনি। তবে তাকে থানা থেকে ক্লোজ করা হয়েছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ