সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বেফাক সভাপতির পরামর্শে কচুয়ার মাদরাসায় প্রতিনিধি টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর

সাম্প্রতিক চাঁদপুরের তালীমুল কুরআন ওয়াল হিকমাহ রহিমানগর কওমি মাদরাসায় সন্ত্রাসী হামলা ও ভাঙ্গচুর হয়েছে। মাদরাসার অফিসে লুটপাট ও শিশুদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। মাদরাসা শিক্ষক কুরআনের হাফেজ মাওলানা ওমর ফারুক এর উপর করা হয়েছে অতর্কিত হামলা। গত মাসের ২৯ তারিখ এ হামলার ঘটনা ঘটে। বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়।

আজ (৬ জানুয়ারি) বুধবার সকালে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর প্রতিনিধি টিম গিয়েছে কচুয়া এলাকার হামলা হওয়া রহিমানগরের এ মাদরাসা পরিদর্শনে। বেফাকের সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান এর পরামর্শে ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক এর নেতৃত্বে বেফাকের প্রতিনিধিদল এ পরিদর্শনে যান।

এ সময় বেফাক প্রতিনিধি টিমে আরও ছিলেন বেফাকের সহকারী মহাসচিব মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা কেফায়েতুল্লাহ নোমানি, (খতিব, ৯ নং কেন্দ্রীয় জামে মসজিদ উত্তরা ঢাকা), আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব, কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের মাওলানা শামসুল ইসলাম জিলানি, চাঁদপুর জেলা বেফাক সাধারণ সম্পাদক মাওলানা ত্বহা খান, বেফাকের আমেলা সদস্য, চাঁদপুর জাফরাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা খাজা আহমাদুল্লাহ, কচুয়া জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ প্রমুখ।

তখন উপস্থিত ছিলেন তালীমুল কুরআন ওয়াল হিকমাহ রহিমানগর কওমি মাদরাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমদ, কমিটির সভাপতি, স্থানীয় উলামায়ে কেরাম ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

জানা যায়, মুরব্বিদের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী করনীয় নির্ধারন করা হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ