মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সাংবাদিকতার মূল বিষয়ই হচ্ছে বস্তুনিষ্ঠতা: দীপু মনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি বলেছেন, সাংবাদিকতার মূল বিষয়ই হচ্ছে বস্তুনিষ্ঠতা। সামাজের যেখানে অসঙ্গতি, দুর্নীতি ও সমস্যা আছে যেগুলোকে তুলে ধরা এবং সমাজের যতো ইতিবাচক দিক আছে, যতো শক্তি ও অনুপ্রেরণার উৎস আছে সেগুলোকে মানুষের সামতে তুলে ধরে উদ্বুদ্ধ করতে হবে।

গতকাল সোমবার রাতে চাঁদপুর প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উৎসব ও নবাগত কমিটির অভিষেক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শুধুমাত্র চাঁদপুরেই নয়, অনেক সাংবাদিক জাতীয় পর্যায়ে কাজ করে আমাদের অনেক সম্মানিত করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সংবাদপত্র পড়ে মানুষ অনেক কিছু শেখে। ভাষার ক্ষেত্রে সংবাদপত্রের একটি দায়বদ্ধতার জায়গা রয়েছে। সামাজিক দায়বদ্ধতা, বস্তুনিষ্ঠতা, সত্যটা তুলে ধরা এবং সত্যকে সাহসিকতার সঙ্গে প্রকাশ করা, কোনো অন্যায়কে আশ্রয় ও প্রশ্রয় না দেওয়া। আমি আশাকরি এসব জায়গাগুলোতে চাঁদপুরের সাংবাদিকরা দায়িত্বশীলতা বজায় রাখবেন।

তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়নে যখন যেটা প্রয়োজন আমাদের পক্ষ থেকে করা হবে। বিগত দিনেও করা হয়েছে এবং আগামীতেও করা হবে। আমি যেহেতু জনপ্রতিনিধি, আরো অনেক জনপ্রতিনিধি চাঁদপুরে আছেন এবং আমাদের সঙ্গে প্রশাসনের লোকজন কাজ করেন। তাই সাংবাকিদের দায়িত্ব হিসেবে তারা আমাদের অসঙ্গতি ও ভুলগুলো তুলে ধরে সংশোধন হওয়ার সুযোগ দিবেন। চাঁদপুরকে আরো উন্নত করার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি, চাঁদপুরের কৃতি সন্তান ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ