শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. তাঁকে যেভাবে পেয়েছি  উগ্রবাদীদের টার্গেটে দারুল উলুম দেওবন্দ বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা

‘মাদরাসায় হামলা ও আলেমদেরকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম ফটিকছড়ি পশ্চিম নানুপুর দারুস সালাম ঈদগাহ মাদরাসায় সন্ত্রাসী হামলা ৬ জন গুলিবিদ্ধের ঘটনা এবং চাঁদপুরের কচুয়ায় মিথ্যা অপবাদে মাদরাসা শিক্ষককে এলাকার উগ্র সন্ত্রাসী কর্তৃক মাথার চুল কেটে এবং পিটিয়ে আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর মাদ্রাসায় আলেমদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা হাজী ফারুক আহমেদ, মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, শাইখুল হাদিস শেখ আজিম উদ্দিন, মাওলানা মোঃ ইলিয়াস, মুফতি মুজিবুর রহমান, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা মফিজুর রহমান, মাওলানা সাজিদুর রহমান ফয়েজী, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা আকরাম হোসাইন, আলহাজ্ব মাস্টার আনসার উদ্দিন হাওলাদার প্রমূখ।

তিনি আরো বলেন, কতিপয় ইসলাম বিদ্বেষী লালিত সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন অজুহাতে আলেমদেরকে লাঞ্চিত করছে। যারা ইন নিজের হাতে তুলে নিয়ে নিরপরাধ আলেমকে নির্যাতন করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী আরো বলেন, অনেক স্থানে কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসী মাহফিলের ষ্টেজে উঠে বক্তার সাথে দুর্ব্যবহার করছে, যার নজির অতীতে কখনো দেখা যায়নি। একটি মহল আলেমদের কন্ঠ স্তব্ধ করে দিতে চায়। জনগনকে আলেমদের থেকে দূরে সরাতে চায়। তাদের চক্রান্ত কখনো সফল হবে না। যারা ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আলেমদের কন্ঠকে স্তব্ধ করে দিতে চায়, তারাই নিশ্চিহ্ন ও স্তব্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ