সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

তুরস্কে এরদোগানের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইস্তাম্বুলে একটি বিশ্ববিদ্যালয়ে নতুন রেক্টর নিয়োগ করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।

স্থানীয় মিডিয়ার বরাতে ডয়েচে জানিয়েছে, পুলিশের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সংঘর্ষও হয়েছে। পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়েছিল। ছাত্র-ছাত্রীরা সেই ব্যারিকেড সরিয়ে এগিয়ে যেতে চায়। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং প্লাস্টিক বুলেট ব্যবহার করে।

ডয়েচে ভেলে জানিয়েছে, এরদোগান রেক্টর পদে নিয়োগ করেছেন মেলিহ বুলুকে। তিনি এরদোয়ানের দলের হয়ে ২০১৫ সালের নির্বাচনে লড়েছিলেন। এখন মূল ঘটনা হলো, বিশ্ববিদ্যালয়ের রেক্টর পদে কাকে নিয়োগ করবেন, সেটা ঠিক করার ক্ষমতা এরদোগানের আছে।

কিন্তু ছাত্র-ছাত্রীদের দাবি, বুলু ক্ষমতাসীন দলের নেতা। তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা খর্ব করতে চাইবেন এরদোয়ান। তাই রেক্টর নিয়োগ করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। এসময় ছাত্র-ছাত্রীরা এরদোয়ানের দলের বিরুদ্ধে স্লোগানও দেন।

তবে এরদোগানের দলের পক্ষ থেকে বলা হয়েছে, রেক্টরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকা অপরাধ নয়। আর যাঁর নিয়োগ নিয়ে এই বিক্ষোভ, সেই বুলু জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত করবেন। এর পরিপ্রেক্ষিতে ছাত্র-ছাত্রীরা জানিয়েছে বুধবার আবার তাঁরা বিক্ষোভ করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ