রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

মাদকাসক্ত আরো ৬ পুলিশ সদস্যকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরকে মাদক মুক্ত করার ধারাবাহিকতায় জেলা পুলিশের ৫০ জন সদস্যের মাদকাসক্তের বিষয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল।

এদের মধ্যে ছয় সদস্যের শরীরে মাদকসেবনের নমুনা পাওয়া যায়। তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, গত বছর বিজয় দিবসের পরদিন থেকে জেলার কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করা হয়। সদস্যদের মধ্যে প্রাথমিকভাবে ৫০ জনকে মাদকসেবী সন্দেহে শনাক্ত করা হয়। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ৬ সদস্যের শরীরে মাদকসেবনের নমুনা পাওয়া যায়।

পুলিশ সুপার আরও জানান, স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন পাওয়ার পর গত বছর ৩১ ডিসেম্বর পুলিশের ওই ছয় সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তারা কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ