শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা: আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাছলিমা বেগম রেণু নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পলাতক আসামির মহিন উদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৩ জানুয়ারি) ঢাকা ম্যাট্রোলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন। এ সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর ১৫ আসামির মধ্যে মহিন উদ্দিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আসামি জাফর হোসেন পাটোয়ারী ও ওয়াসিম আহমেদ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে দোষীপত্র দেয়া হয়। আলিফ, মারুফ, সুমন ও আকলিমা এই চারজনের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তদন্ত কর্মকর্তা তাদের অব্যাহতির আবেদন করেন।

বিজ্ঞ আদালতে প্রেরিত অভিযোগপত্রে গ্রেফতারকৃত অভিযুক্তরা হলো- মুহা. ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লা (২০), মোছা. রিয়া বেগম ওরফে ময়না বেগম (২৯), মুহা. আবুল কালাম আজাদ ওরফে আজাদ মণ্ডল (৫০), মুহা. কামাল হোসেন (৪০), মুহা. শাহিন (৩২), মুহা. বাচ্চু মিয়া (৩৬), মুহা. বাপ্পী ওরফে শহিদুল ইসলাম (২১), মুহা. মুরাদ মিয়া (২৬), মুহা. সোহেল রানা (৩০), আসাদুল ইসলাম (২২), মুহা. বিল্লাল মোল্লা (৩২) ও মুহা. রাজু ওরফে রুম্মান হোসেন (২৩)।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ জুলাই উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাড্ডা থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জন ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন রেনুর ভাগনে নাসির উদ্দিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ