বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ভেজাল মধু চেনার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধু উচ্চ ওষধিগুণ সম্পন্ন মিষ্টি ও ঘন তরল পদার্থ, যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করে এবং মৌচাকে সংরক্ষণ করে। এতে রয়েছে একাধিক রোগ নিরাময়ের ক্ষমতা। শীতকালে সর্দি-কাশি সারাতে মধুর জুড়ি নেই। এটি কখনও নষ্ট হয় না। কিন্তু কি করে বুঝবেন, যে মধু খাচ্ছেন সেটি খাঁটি কিনা?

জেনে নিন খাঁটি মধু চেনার উপায়-

খাঁটি মধুর স্বাদ হবে মিষ্টি, এতে কোনও ঝাঁঝালো ভাব থাকবে না।

মধুতে কখনও খারাপ গন্ধ হবে না। খাঁটি মধুর গন্ধ হবে মিষ্টি ও আকর্ষণীয়। ৩. এক টুকরো ব্লটিং পেপার নিয়ে তাতে কয়েক ফোঁটা মধু দিন। যদি কাগজ তা সম্পূর্ণ শুষে নেয়, বুঝবেন মধু খাঁটি নয়।

শীতের দিনে বা ঠান্ডায় খাঁটি মধু দানা বেঁধে যায়। ৫. একটি মোমবাতি নিয়ে সেটির সলতেটি ভালভাবে মধুতে ডুবিয়ে নিন। এ বার আগুন দিয়ে জ্বালানোর চেষ্টা করুন। যদি জ্বলে ওঠে, তাহলে বুঝবেন যে মধু খাঁটি। আর যদি না জ্বলে, বুঝবেন যে মধুতে পানি মেশানো আছে।

বেশ কিছুদিন ঘরে রেখে দিলে মধুতে চিনি জমে যায়। কিন্তু বয়াম-সহ মধু গরম জলে কিছুক্ষণ রেখে দিলে চিনি গলে ফের মধু হয়ে যাবে। কিন্তু নকল মধুর ক্ষেত্রে এটা হবে না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ