শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সিসিইউতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (২ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস উইংয়ের শায়রুল কবির জানান, ব্যারিস্টার মওদুদ আহমদ গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি প্রফেসর ডা. শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে আছেন। তার রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। শনিবার তিনি অনেকটা সুস্থ আছেন। ভর্তি হওয়ার পর দু’বার তার করোনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতারা তার খোঁজ-খবর রাখছেন। সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন দলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। ব্যারিস্টার মওদুদ আহমদ তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ