শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

১২ দিনের মধ্যে শিক্ষার্থীদের নতুন বই দেয়া হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ দিনের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে।

বৃহস্পতিবার সকালে ২০২১ সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রতিবছর শিক্ষার্থীদের হাতে গণভবনে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করা হলেও এবার করোনার কারণে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা জানি, এতে আমাদের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে।

তিনি বলেন, এখন ঘরে বসেই শিক্ষা কার্যক্রম চালানোর উদ্যোগ নেয়া হয়েছে। আমরা যখনই সিদ্ধান্ত নিলাম স্কুল খুলে দেব, তখনই দ্বিতীয় ধাক্কা চলে আসল। ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে আমরা যদি নিরাপদ মনে করি স্কুল খুলে দেব, না হলে বন্ধ থাকবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মুহা. জাকির হোসেন প্রাথমিক পর্যায়ের কয়েকজন শিক্ষার্থীর হাতে এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

আগামীকাল বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বই বিতরণ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে তিন দিন করে মোট ১২ দিন প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে। করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ