মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

শ্রমিক লীগ নেতা কর্তৃক ‘সময় টিভি’র দুই সাংবাদিককে পিটিয়ে অজ্ঞান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় সংবাদের রিপোর্টার মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলাম হামলার শিকার হয়েছেন। শ্রমিক লীগ নেতা জনি ও স্থানীয় মেম্বার লুৎফরের নেতৃত্বে তাদের দুজনকেই বেধড়ক পিটিয়ে অজ্ঞান করা হয়। ভাংচুর করা হয় ক্যামেরা। পরে ক্যামেরা, মোবাইল, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জামও ছিনিয়ে নেয়া হয়। আহত সাংবাদিকরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

বুধবার পৌনে ১২টার দিকে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে দুর্নীতি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে রিপোর্ট করতে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা এলাকায় যান সময় সংবাদের রিপোর্টার মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলাম। এসময় স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়া ও ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জনি ও তার সহযোগীরা লাঠিসোটা দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। বেধড়ক পিটুনিতে জ্ঞান হারান মাজেদুর রহমান ও রবিউল ইসলাম।

এতেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। ক্যামেরা ভাঙচুর করে। তাতেও আক্রোশ না মেটায় লুট করে নেয় ক্যামেরা, মোবাইল ফোন, অন্যান্য সরঞ্জাম ও নগদ টাকা।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রায় ২ ঘণ্টা পর মাজেদুর রহমানের এবং ৩ ঘণ্টা পর রবিউল ইসলামের জ্ঞান ফিরে আসে।

রিপোর্টার মাজেদুর রহমান বলেন, মুজিববর্ষে গরিবদের যে ঘর দেয়া হচ্ছে তাতে নিম্নমানের কাজ হচ্ছে। ওই কাজের ছবি তুলতে গেলে এক দল সন্ত্রাসী আমাদের ওপর হামলা করে।

ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির।

তিনি বলেন, তাদের ক্যামেরা এবং মোবাইল যদি খোয়া গিয়ে থাকে তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা হবে। এখানে আইনের বাইরে তো কেউ না।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান বলেন, এসে দেখি এখানে দুজন সাংবাদিক আহত অবস্থায় পড়ে আছেন।

এদিকে সময় সংবাদের রিপোর্টার ও চিত্র সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের।সূত্র-সময় টিভি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ