শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মুফতি মিযানুর রহমান সাঈদের মাহফিলে মুসলমান হলেন এক হিন্দু যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: গতকাল মঙ্গলবার (২৯ডিসেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ, সোনারগাঁও, সাদিপুর এলাকার নয়াপুর-এর ৪৪তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদের হাতে এক হিন্দু যুবক শাহাদাহ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলামের ছায়াতলে আসা যুবকের নাম উজ্জ্বল। সে দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে সে সোনারগাঁও এলাকায় একটি ফ্যাক্টরিতে কর্মরত।

তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করার বিষয়ে মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, তার মুসলমান হওয়ার আগ্রহের কথা শুনে আমি দীর্ঘক্ষণ বিষয়টি নিয়ে যাচাই-বাছাই করেছি; সে সত্যিই নিজের ইচ্ছায় মুসলমান হতে চাচ্ছে নাকি কোনো চাপের কারণে। আলহামদুলিল্লাহ তার আশপাশের সবার সঙ্গে কথা বলার পর আমি তার স্বচ্ছতার বিষয়ে নিশ্চিত হতে পেরেছি। সে এখন মৌখিকভাবে মুসলমান হবে। পরবর্তীতে দেশের আইন অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের সহায়তা নিয়ে বাকি কার্যক্রম শেষ করবে।

তার মুসলমান হওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, সারা বিশ্বে ইসলাম ও কোরআনে বিরুদ্ধে যখন ইসলামের শত্রুরা সর্বশক্তি বিনিয়োগ করছে। কোরআনের আওয়াজকে স্তব্য করতে চাচ্ছে। ইসলামকে নিমূল করতে চাচ্ছে। ঠিক সেই মুহূর্তে একজন হিন্দু যুবক তার পূর্বের ধর্ম ছেড়ে ইসলামের আলোয়ে আসতে চাচ্ছে।

শাহাদাহ পড়ানোর পর তিনি তার নতুন নাম রাখেন ‘আবদুল্লাহ’।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ