রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর

‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’ পেলেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি আলেম মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি সাংবাদিক, শিক্ষক, ইসলামিক স্কলার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ এ বছর গ্লোবাল পিস অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এই অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে ‘অ্যাকসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল’ (আহরি) এর পক্ষ থেকে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অসাধারণ কাজ করে যাচ্ছেন মুহাম্মদ শহীদুল্লাহ। বিশেষ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার মহৎ লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তিনি। এক্ষেত্রে আন্তধর্মীয় সংলাপসহ বিভিন্ন বিষয়ে তার উদ্যোগ বিশ^ব্যাপী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভ‚মিকা রাখছে বলে আমাদের বিশ্বাস।

এক বার্তায় ‘অ্যাকসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল’ (আহরি) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. এমএ হক এমন অর্জনের জন্য মুহাম্মদ শহীদুল্লাহকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আমরা মুহাম্মদ শহীদুল্লাহর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ