সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

করোনা: নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা নিয়ে অনিশ্চয়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে দূরত্ব বজায় রাখার উপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন পরিস্থিতিতে এবারের  তাবলিগের বিশ্ব ইজতেমা হবে কি না? তা নিয়ে সংশয় রয়েছে। রাজধানীর সন্নিকটে তুরাগ নদীর তীরে আগামী বছরের ৮ জানুয়ারি এ বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এখনো এ বিষয়ে সরকারি কোনো সিদ্ধান্ত আসেনি। যা অন্যান্য বছর ডিসেম্বরের শুরুতেই অনুমোদন দিয়ে দিতো সরকার।

এদিকে সরকারের একটি সূত্র জানিয়েছে, সরকারের তরফ থেকে এবারের ইজতেমার ব্যাপারে নিরুত্সাহিত করা হয়েছে ইজতেমা আয়োজকদের। শেষ পর্যন্ত জোড়ের মতো একদিনের ইজতেমা করার অনুমতি দেয়া হতে পারে। আর যদি অনুমতি হয়ও তবু ফ্লাইট বন্ধ থাকায় বিদেশি মেহমানদের অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হবে সে ইজতেমা।

বিশ্ব ইজতেমা মাঠের জিম্মাদার ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান এ বিষয়ে আওয়ার ইসলামকে বলেছেন, ‘বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে কি হবে না, সেটা ইজতেমার শুরুর ১০ দিন আগেও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাছাড়া করোনা ভাইরাস পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দেশের ভেতরেও কোথাও কোনো ধরনের সমাবেশ পালিত হচ্ছে না। সে হিসেবে আমরা দেশের পরিস্থিতির বিবেচনা করে নিশ্চিত করে কোনো কিছু জানাতে পারছি না।’

তিনি বলেন, ‘গতবছর আমাদের ঘোষিত ইজতেমার প্রথম পর্বের তারিখ ছিলো ৮ থেকে ১০ জানুয়ারি ২০২১। দ্বিতীয় পর্ব ছিলো ১৫ থেকে ১৭ জানুয়ারি ২০২১। এখনো আরও দেড় সপ্তাহ বাকি। অনুমতি পাইনি এখনো। যদি সরকার ইজতেমা করার অনুমতি দেয় তাহলে আমরা ইজতেমার আয়োজন করবো। তবে ইজতেমা আয়োজনের জন্য প্রস্তুতি চালু রেখেছি আমরা।’

এদিকে নিজামুদ্দীনপন্থীর জিম্মাদার ও মারকাজুল উলুম আশ-শরীয়াহ সাভারের প্রিন্সিপাল মাওলানা জিয়া বিন কাসিমে বলেন, ‘আমাদের পক্ষ থেকে বিশ্ব ইজতেমা করার জন্য সবরকমের প্রস্তুতি নেয়া হচ্ছে। সরকারকে আমরা চিঠি দিয়েছি। এখনো কোনো সবুজ সংকেত পাইনি।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ