সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

ইসরায়েলের সঙ্গে মরক্কোর সম্পর্ক স্থাপন দুর্ভাগ্যজনক: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের সঙ্গে মরক্কোর সম্পর্ক স্বাভাবিক করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সংগঠনটি অবরুদ্ধ গাজা শহরে প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।

হামাসের বিবৃতিতে কুদস দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু মুসলিম দেশের মধ্যে প্রতিযোগিতা ও তড়িঘড়ি করার ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জাতির আশা-আকাঙ্ক্ষা ও তাদের স্বাধীনতা অর্জনের অধিকারকে বিসর্জন দিয়ে মুসলিম বিশ্বের স্বার্থ অর্জিত হতে পারে না। যেসব মুসলিম দেশ ফিলিস্তিনি জাতির শত্রুর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা করছে তাদের পক্ষে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থনের দাবি বাতুলতা ছাড়া আর কিছু নয়।

হামাসের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জাতি কুদস কমিটির সভাপতির দায়িত্ব পালনকারী মরক্কোর কাছ থেকে এ ধরনের আচরণ আশা করেনি এবং এর পরিণতি ভালো হবে না। এতে আরও বলা হয়, মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের সুবিধাকে কাজে লাগিয়ে এখন ইসরায়েল বায়তুল মুকাদ্দাস ও আল-আকসা মসজিদের বিরুদ্ধে আগ্রাসন জোরদার করার সুযোগ পাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ