সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষার্থীদের মারধর ও মানসিক নির্যাতন নিষিদ্ধ করল বেফাক আল-আযহারের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চবির দুই অধ্যাপক শাহাদত বার্ষিকীতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে স্মরণ সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম!

নবি অবমাননাকারী দেশ ফ্রান্সে এবার তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নবি অবমাননাকারী দেশ ফ্রান্সে এবার তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তারা। এ ঘটনায় আরো অন্তত একজন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এএফপি এক প্রতিবেদনে বলছে, ফ্রান্সের কেন্দ্রীয় পুই ডে ডোম এলাকায় বুধবার হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রতিবেদনে আরো বলা হয়, ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ করে গুলি চালিয়েছেন। স্থানীয় প্রশাসন হতাহতের বিষয়টি জানিয়েছে।

জানা গেছে, পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর তোপের মুখে পড়ে।

ঘটনাস্থলে পৌঁছার পর পুলিশ সদস্যরা একজন নারীকে উদ্ধারের চেষ্টা করছিলেন। ওই সময় অভিযুক্ত যুবক পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। গুলিবিদ্ধ তিন পুলিশ ঘটনাস্থলেই মারা গেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ