বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

দুই বছরে ইসরায়েলে চতুর্থবার নির্বাচন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাত্র দুই বছরের ব্যবধানে চতুর্থবারের মতো নির্বাচন করতে যাচ্ছে ইসরায়েল।

গতকাল মঙ্গলবার সরকারকে চালিয়ে রাখতে ও সংসদ স্বয়ংক্রিয়ভাবে বিলোপ ঘটাতে চূড়ান্ত প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে দেশটি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুড পার্টি এবং প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজের নীল ও সাদা জোট গত মে মাসে ঐক্যমতের সরকার গঠনের পর থেকে জাতীয় বাজেটের ইস্যুতে তাদের মধ্যে মতবিরোধ চলছে।

মঙ্গলবার ভোরে সরকারের দুটি প্রধান দলের মধ্যে বাজেট সমঝোতার আলোচনা ভেঙে যায়। এরপর রাতে নেসেট অধিবেশনে দুই দলের সদস্যরা বাজেটের সময়সীমা আরো দুই সপ্তাহের জন্য স্থগিতের প্রস্তাবের বিরুদ্ধে ৪৯-৪৭ ব্যবধানে ভোট দিয়েছেন।

এখন আইন অনুসারে, সেটি পাশ না করলে ইসরায়েলকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আবারও নির্বাচন করতে হবে। যা দুই বছরেরও কম সময়ের মধ্যে চতুর্থ নির্বাচন। কিন্তু আইনপ্রণেতা বা মন্ত্রিপরিষদ কেউই এটি এখনো পাস করেননি। এক দিনের মধ্যে শেষ করাও অসম্ভবের কাছাকাছি প্রক্রিয়া। ২০১৯ সালের এপ্রিল মাসের পর চলতি বছরের মে মাসে এসে ঐক্যবদ্ধ সরকার গঠন করেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ।

তাদের ঐক্যবদ্ধ সরকার গঠনের চুক্তি অনুযায়ী, গ্যান্টজ ২০২১ সালের নভেম্বরে নেতানিয়াহুর কাছ থেকে প্রধানমন্ত্রী পদ গ্রহণ করবেন এবং ২০২০ ও ২০২১ সালের জন্য দ্বিবার্ষিক বাজেট পাশ করার কথা ছিল।

-এটি