সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দাবি আদায়ে মোদিকে এবার রক্ত দিয়ে চিঠি লিখলো কৃষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাম্প্রতিক সময়ে ভারতে বিজেপি সরকারের পাস করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবার প্রধানমন্ত্রীর উদ্দেশে রক্ত দিয়ে চিঠি লিখলেন কৃষকরা। মঙ্গলবার এই চিঠি পাঠিয়েছেন সিঙ্ঘু সীমানার কৃষকরা। এছাড়া আন্দোলন আরো জোরদার করতে কৃষক নেতারা আজ বৈঠক করে আন্দোলনের নতুন রূপরেখা তৈরি করবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দৈনিক আজকাল।

জানা যায়, সিঙ্ঘু সীমানায় এক রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন আন্দোলনকারীরা। ওই শিবির থেকে সংগৃহীত রক্তে চিঠি লিখলেন কৃষকরা। যার মুখ্য কথা, ‘কালা আইন বাতিল করুন। অন্যথায় আন্দোলন আরো জোরালো হবে।’‌

এতে আরো লেখা হয়েছে, “নরেন্দ্র মোদিজি সুপ্রভাত। আমরা আমাদের রক্ত দিয়ে এ চিঠি লিখছি। আপনি দেশের প্রধানমন্ত্রী। আমাদের ভোট দ্বারা আপনি নির্বাচিত হয়েছেন। এ তিন কৃষি আইন পাশ করে কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমরা এগুলো গ্রহণ করছি না। অনুরোধ করছি এ আইন বাতিল করুন।’‌ এর পাশাপাশি একাধিক স্লোগানও লিখেছেন কৃষকরা। তারা লিখেছেন, ‘কালা কানুন ফিরিয়ে নিন’, ‘কালা কানুন বাতিল করতে হবে।’

মঙ্গলবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে আরো এক দফা বৈঠক করলেন কৃষকরা। সেই বৈঠক শেষে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি কৃষক সংগঠনের সঙ্গে কেন্দ্রের ফের আলোচনা শুরু হবে।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ