বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

করোনার নতুন ধরন: সবরকম প্রবেশ বন্ধ করলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণঘাতী করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সৌদি আরবের আকাশ, সড়ক ও নৌপথের মাধ্যমে অন্যান্য রাষ্ট্র থেকে মানুষের প্রবেশ বন্ধ রাখার ঘোষণা এসেছে।

স্থানীয় সময় গতকাল রোববার কর্তৃপক্ষ এই ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক সপ্তাহ সৌদিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। এমনকি সড়ক পথ ও নৌপথেও এই সময়ের মধ্যে কেউ দেশটিতে প্রবেশ করতে পারবেন না। এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে এর পরের সপ্তাহ পর্যন্ত।

যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

-এটি