মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আমাদের সত্যিকারের সুপারহিরােদের গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এহসান সিরাজ।।

পশ্চিমা ও হিন্দু সংস্কৃতির প্রভাবে আমাদের মুসলিম সন্তানরা কী শিখছে? টিভি- ইন্টারনেটের বদৌলতে ছােটবেলায় তারা মূলত শিখছে হ্যারি পটার, সুপার হিরাে, ডিসি- মার্ভেল কমিকের সুপারম্যান, আয়রনম্যান, ব্যাটম্যান; হিন্দুদেবতা রাম, ভীম, শিব, দূর্গা আর ঠাকুরমার ঝুলির। অজস্র মনােহরী গল্প। শুধু কি তাই, আমাদের সাহিত্যেও ছড়িয়ে আছে ভূত-প্রেত, রাক্ষস- দানব, ড্রাকুলা, ভ্যাম্পায়ারসহ অতিলৌকিক হাজারও চরিত্র ও রূপকথা।

এগুলােই আমরা আমাদের সন্তানদের শােনাই, এগুলাে দিয়ে তাদের পড়তে শেখাই, তাদের বিশ্বাস করতে বাধ্য করি। একটা সময় গিয়ে দেখা যায়, এই মিথ্যা ও কাল্পনিক গল্পগুলাে শিশুদের মনে এমনই প্রভাব ফেলে, তারা বিশ্বাস করতে শুরু করে পৃথিবীর সকল ধ্বংস ও অন্যায়কে রুখতে পারে কেবলই সুপারহিরাে, রূপকথার নায়ক আর হিন্দুদের দেব-দেবীরা।

এসব চরিত্র ও গল্প আমাদের সন্তানদের মনে অবচেতনভাবে তৈরি করে বিশ্বাসের সংকট। ফলে, একটু বড় হলে যখন আমরা আমাদের সন্তানদের ইসলাম ও ইবাদত পালনের কথা বলি, সেগুলাে তাদের মনে কোনাে রেখাপাত করে না। নবী, সাহাবি, আউলিয়া, আলেম আর পীর-মাশায়েখের জীবন ও জীবনের গল্প যখন তাদের শােনাই, সেগুলাে তাদের কাছে পানসে লাগে। একদমই মনে দাগ কাটতে চায় না। বিশ্বাসের সংকট তাদের মনের মধ্যে ধর্মপালনে অনীহা সৃষ্টি করে। ইসলামি অনুশাসনের পবিত্র পিঞ্জরে আগলে রাখা সম্ভব হয় না তাদের মন ও মনন।

এজন্য শিশু বয়সেই সন্তানদের মন-মস্তিষ্কে স্থান দিতে হয় নবী-রাসুল, সাহাবি-তাবেয়ি আর ইসলামি আদর্শের চেতনা জাগানিয়া গল্প। কেননা, শিশু-কিশােরদের মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে নানা স্বাদের গল্প। হরেক রকম গল্প। গল্পের বুনন তাদের মনের মধ্যে বুনে দেয়। বিশ্বাসের চারাগাছ। তাই তাদের শােনাতে হয়, দেখাতে হয়, পড়াতে হয় সত্য গল্প। যে গল্প তাদের জীবনকে উজ্জীবিত করবে ইসলামের পথে, যে গল্প আলােকিত করবে ইহকাল এবং পারলৌকিক জীবন। আমাদের সত্যিকারের সুপারহিরাে তাে এইসব মানুষরাই। নবীগণ, সাহাবিগণ, অলিআউলিয়া, পীর- আলেম—এরাই তাে আমাদের সবচে’ শক্তিশালী সুপারহিরাে। তাদের জীবনের অসংখ্য ঘটনা, গল্প, উপদেশ বদলে দিতে পারে আমাদের জীবনের মােড়।

তাদের ত্যাগ আর চমকে দেয়ার মতাে জীবন আমাদের সন্তানদের সামনে খুলে দিতে পারে শিক্ষাগ্রহণের নতুন এক দুয়ার। যে অনন্ত দুয়ারকে আমরা অবহেলাভরে দূরে সরিয়ে রেখেছি। সাহাবিদের জীবনের এমন গল্প নিয়েই সাজানাে হয়েছে ‘ছােটদের সাহাবি সিরিজ’টি। নন্দিত লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর মুসলিম শিশুদের জন্য রচনা করেছেন পাঁচ খণ্ডের এ সাহাবি সিরিজ। এর আগে উম্মুল মুমিনিনদের জীবন নিয়ে রচিত তার প্রিয়তমা’ বইটি দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নতুন বইগুলাে শিশুতােষ ঢংয়ে লেখা, চাররঙা মনকাড়া চিত্রাঙ্কন এবং ঝকঝকে কাগজে ছাপা। এ বইগুলাে শিশু- কিশােরদের। পরিচয় করিয়ে দেবে আমাদের শিকড়ের সঙ্গে। আধুনিকতা আর পাশ্চাত্যের মােহে যে শিকড়ের কথা আমরা ভুলতে বসেছি প্রায়।

ছােটদের সাহাবি সিরিজ: ১. উম্মে আয়মান (রা.)
২. সাইয়িদা জয়নব (রা.)
৩. ইকরিমা ইবনে আবু জাহাল (রা.)
৪. জায়িদ ইবনে সাবিত (রা.)
৫. সুহাইব ইবনে সিনান (রা.)

লেখক: সালাহউদ্দীন জাহাঙ্গীর
প্রকাশক: নবপ্রকাশ
বই সংখ্যা: ৫টি
পৃষ্ঠা: প্রতিটি ৪০ পৃষ্ঠা
ছাপা: চাররঙা
কাগজ: আর্ট পেপার
মুদ্রিত মূল্য প্রতিটি: ১৬০ টাকা
রকমারি মূল: ৬৪০ https://www.rokomari.com/book/205662/chotoder-sahabi-series
প্রকাশনীর ফোন নম্বর: ০১৯১৩৫০৮৭৪৩

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ