বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত

‘মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যুক্ত বিবৃতি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপূরী, নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান, মুফতী সাঈদ নূর।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, মাওলানা মামুনুল হক একজন উদীয়মান ও জনপ্রিয় রাজনীতিবিদ। তার জনপ্রিয়তায় ঈর্ষান্নীত হয়ে একটি গোষ্ঠী নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফী রহ. এর মৃত্যুকে হত্যার অভিযোগ করে মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে।

যা কোনো ধর্মপ্রাণ মানুষ মেনে নিতে পারে না। নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে অন্যথায় দেশের তাওহিদী জনতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। ষড়যন্ত্র করে মামলা দিয়ে মামুনুল হকের অগ্রযাত্রা ও কন্ঠকে স্তবদ্ধ করা যাবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ