বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত

ঋণের চাপে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিলেন কাশ্মীরি যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঋণে জর্জরিত এক কাশ্মীরি যুবক নিজের কিডনি বিক্রি করতে চাইছেন। কিডনি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন পত্রিকার পাতায়। উক্ত বিজ্ঞাপনে সাবজার আহমেদ খান নামে ২৮ বছরের ওই কাশ্মীরি যুবক লিখেন, ‘নব্বই লাখ রুপির ঋণের বোঝা আমার মাথায়। এ অবস্থায় বিষয়টি বেআইনি জেনেও নিরুপায় হয়ে কিডনি বেচার বিজ্ঞাপনটি দিতে হয়েছে।’ এভাবে কিডনি বিক্রি করা ভারতে নিষিদ্ধ। এ ধরনের বিজ্ঞাপন প্রচারও আইন সম্মত নয়।

জানা যায়, শ্রীনগরভিত্তিক একটি কাশ্মীরি পত্রিকায় তিনি গত সোমবার কিডনি বিক্রির ওই বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে ২৪ ঘণ্টার মধ্যে ৫ জন তার সঙ্গে কিডনি কেনার জন্য যোগাযোগ করেন বলে খবরে বলা হয়েছে। কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা অনন্তনাগের নুসু গ্রামের বাসিন্দা সাবজার আহমেদ খান নির্মাণকাজের ঠিকাদার ছিলেন।

গত বছরের ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের পর বিশেষ মর্যাদা রহিত করে কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর থেকে কর্মসংস্থান হারিয়ে সাবজারের মত বহু যুবক মানবেতর জীবনযাপন করছেন। একদিকে রাজনৈতিক অচলাবস্থা অন্যদিকে লকডাউনের ফলে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। এর ফলে তার ৯০ লাখ টাকা ঋণ হয়ে যায় সাবজারের।এসব কারণে দিশেহারা হয়ে তিনি শেষ পর্যন্ত কিডনি বেচার সিদ্ধান্ত নেন বলে তিনি গণমাধ্যমকে জানান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ