বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

করোনা আক্রান্ত হলেন মাওলানা তারেক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান
সাব এডিটর>

জনপ্রিয় ইসলামিক স্কলার, মুসলিম দাঈ, পাকিস্তানের প্রখ্যাত আলেমেদীন মাওলানা তারেক জামিল করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাত ৮টায় নিজের টুইটার একাউন্টে এতথ্য নিশ্চিত করেছেন।

টুইট বার্তায় তিনি জানিয়েছেন, কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছেন। যার কারণে তিনি করোনা পরীক্ষা করিয়েছেন। পরীক্ষার ফল  ‘পজেটিভ’ এসেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি তার প্রিয়জনদের কাছে বিশেষ দোয়ার আবেদন করেছেন।

No description available.

উল্লেখ্য, ইতোমধ্যে পাকিস্তানে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। গত ২৪ ঘন্টার মধ্যে, পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছে তিন হাজার ৩৬৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন, চার লাখ ৩৮ হাজার ৪২৫জন।

-এএ