বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

‘শরণার্থী সংকট মোকাবিলায় প্রকৃত নেতৃত্ব দেখিয়েছে বাংলাদেশ ও তুরস্ক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান বলেছেন, জীবনযাপনের জন্য সুষ্ঠু পরিবেশসহ সাত লাখেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে সত্যিকারের নেতৃত্ব দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোহিঙ্গারা কোথায় বাস করছে সেটি বিবেচনা না করে, তাদের পেছনে ব্যয় অনেক বেশি হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় ও দাতা সংস্থাগুলোর সহযোগিতার ওপর জোর দেন দু’বার রোহিঙ্গা শিবির পরিদর্শন করা রাষ্ট্রদূত তুরান।

তিনি বলেন, `আমরা আরো বেশি সহযোগিতা দেখতে চাই এবং এর মাধ্যমে রোহিঙ্গাদের সহায়তা করা আরও সহজ হবে।’

ভাসান চরকে আবাসযোগ্য করার লক্ষ্যে বাংলাদেশ সেখানে বড় বিনিয়োগ করেছে উল্লেখ করে নিজ কার্যালয়ে ইউএনবিকে দেয়া এক সাক্ষাত্কারে রাষ্ট্রদূত তুরান বলেন, ‘রোহিঙ্গাদের কোথায় আশ্রয় দেয়া হবে সেই সিদ্ধান্ত নেয়া বাংলাদেশের সরকারের অধিকার।’

তিনি বলেন, দক্ষতার সাথে দুটি পৃথক স্থানে কার্যক্রম পরিচালনা করতে অতিরিক্ত ব্যয় ও চ্যালেঞ্জগুলো খুঁজে বের করতে ভাসান চরে জাতিসংঘ কর্তৃক একটি পূর্ণ প্রযুক্তিগত মূল্যায়ন প্রয়োজন।

বাংলাদেশ সরকার এই দ্বীপটির (ভাসান চর) উন্নয়নে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে। সরকার বলছে, ১৩ হাজার একর আয়তনের এই দ্বীপে সকল আধুনিক সুযোগ-সুবিধা, বছরব্যাপী মিঠা পানি, সুন্দর হ্রদ এবং যথাযথ ও উন্নত অবকাঠামো রয়েছে।

তুর্কি রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের স্থানান্তর স্বেচ্ছায় করা উচিত এবং গত ৪ ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই দিকটি তুলে ধরা হয়।

কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে অতিরিক্ত ভিড় নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মুখে এবং ভূমিধসসহ অন্যান্য দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি এড়াতে পর্যায়ক্রমে এক লাখ রোহিঙ্গাকে ভাসান চরে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

তারই ধারাবাহিকতায়, গত ৪ ডিসেম্বর প্রথম পর্যায়ে ১৬০০ এর বেশি রোহিঙ্গাকে তাদের স্বেচ্ছায় ভাসান চরে স্থানান্তরিত করা হয়েছে।

তুর্কি রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) একটি মামলার ক্ষেত্রে গাম্বিয়াকে তারা সমর্থন করছে।

প্রত্যাবাসনই এই সমস্যার সবচেয়ে ভালো সমাধান উল্লেখ করে তিনি বলেন, ‘অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আন্তà