সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মাদরাসায় সমকামিতার অভিযোগের কড়া জবাব দিলেন মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।
সাব-এডিটর

বিভিন্ন মাদরাসায় বিচ্ছিন্নকিছু ছাত্র নির্যাতনের (সমকামিতা) বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘আমরা কোনো অপরাধের পক্ষে নই। অপরাধ যেখানেই হোক আমরা তার বিরুদ্ধে। কিন্তু ছাত্র নির্যাতনের (সমকামিতা) ক্ষেত্রে শুধু মাদরাসার নাম কেন আসছে! এ নির্যাতন তো গির্জা, চার্চ, মন্দিরসহ দেশের বিভিন্ন জায়গায়ও হচ্ছে। আমরা এ সবগুলোরই প্রতিবাদ জানাই।’

আজ (৮ ডিসেম্বর) মঙ্গলবার সংবাদ সম্মেলনের আহ্বান করেছিলেন ইসলামী আন্দোলন বাংলদেশ-এর আমির, চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বেলা ১২টা থেকে রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে (৫৫/বি, পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ার, ৩য়তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘সমকামিতার পক্ষপাতিত্বের অপবাদ আমাদের ওপর কেন আসছে! আমরা তো একে সম্পূর্ণ হারাম ও শাস্তিযোগ্য অপরাধ মনে করি। এ ব্যপারে আঙুল তো তাদের দিকে তোলা দরকার যারা দেশে সমকামিতার আইন পাশ করাতে উঠেপড়ে লেগেছে। তাই এ ইস্যুতে আমাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই।’

তিনি বলেন, ‘কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ‘ঘেটুপুত্র কমলা’ নামে তার এক চলচ্চিত্রের মাধ্যমে এ সমকামিতাকে ব্যাপকভাবে হাইলাইট করেছে। পুরো পৃথিবী ব্যাপী একে ছড়িয়ে দেয়ার একটি পায়তারা করেছে। আপনারা তাদের বিরুদ্ধে কথা বলুন।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির বলেন, ‘আমি মনে করি, দেশের আইন ব্যবস্থা যেহেতু প্রায় অচল হয়ে গেছে। দেশের শাসনব্যবস্থা যেহেতু নষ্ট হয়ে গেছে। তাই সেই খারাপ অবস্থার কিছু বাজে প্রভাব সমাজের সব জায়গায় পড়ছে। সে ধারাবাহিকতায়ই বিভিন্ন মাদরাসায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। আমরা এর বিচার চাই এবং তীব্র নিন্দা জানাই।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ